Case Study 02: যে স্ট্রাটেজিতে আমরা মাত্র 45 দিনে ১২ লাখ টাকার সেল আনলাম

অনেক eCommerce ব্যবসার শুরুটা Facebook Inbox দিয়েই হয়।

পোস্ট দিলেন, মানুষ ইনবক্স করলো, দাম বললেন, অর্ডার নিলেন।

শুরুতে এটা ভালোই কাজ করে।

কিন্তু অর্ডার বাড়তে শুরু করলেই আসল সমস্যা শুরু হয়।

শত শত মেসেজের রিপ্লাই, ফলোআপ, অর্ডার কনফার্ম, আবার কেউ Seen করে চলে যাচ্ছে।

একসময় দেখা যায়, ব্যবসার চেয়ে Inbox সামলাতেই বেশি সময় চলে যাচ্ছে।

Poshaks Fashion-এর অবস্থাও ঠিক এমনই ছিল।

Client Overview

Brand: Poshaks Fashion

Industry: Men’s Clothing

Project Duration: 1.5 Months

Results

  • Estimated Sales Revenue: Tk 1,233,100
  • Total Orders: 1298
  • Ad Spend: $864
  • Cost Per Result: $0.67
  • ROAS: 10.97x
  • CTR: 4.04%

Challenge

Poshaks Fashion আগে শুধুই Organic Sales করতো।

মাঝে মাঝে Facebook Message Campaign চালিয়েছিল।

মেসেজও আসতো অনেক।

কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়।

প্রতিদিন শত শত Messenger Reply দিতে হতো।

Follow-up করতে করতে টিম ক্লান্ত হয়ে যেত।

অনেক ভালো কাস্টমারও রিপ্লাই না পেয়ে চলে যেত।

আবার অনেকেই মাঝপথে হারিয়ে যেত।

আমাদের ক্লায়েন্ট বুঝতে পারছিলেন—

এভাবে ব্যবসা বড় করা সম্ভব না।

তার দরকার ছিল এমন একটা সিস্টেম, যেখানে মানুষ নিজেই ওয়েবসাইটে গিয়ে অর্ডার করবে।

Messenger-এর উপর নির্ভরশীলতা কমবে।

ব্যবসা হবে আরও অটোমেটেড। আর ক্লায়েন্ট এরও খুব ইচ্ছা ছিল তার ওয়েবসাইটে মানুষ ভিজিট করে পারচেজ করবে।  

আমাদের এপ্রোচ কি ছিল?

আমরা শুরুতেই Ads Manager খুলিনি।

প্রথমে বসেছি।

শুনেছি।

ক্লায়েন্ট কী সমস্যার মধ্যে আছেন, সেটা বুঝেছি।

তারপর পুরো বিজনেসটা নতুন করে বিশ্লেষণ করেছি।

আমাদের কাছে এটা শুধু Ads Project ছিল না।

এটা ছিল একটি Business Growth Project।

Step 1: Market Research & Positioning

প্রথমে আমরা মার্কেট রিসার্চ করি।

দেখি—

  • অন্য Clothing Brand কী করছে?
  • কাস্টমার কী ধরনের কনটেন্টে রেসপন্স করছে?
  • কেন একজন মানুষ Poshaks Fashion থেকেই কিনবে?

এই তথ্যগুলোর উপর ভিত্তি করে ব্র্যান্ডের Positioning আরও পরিষ্কার করা হয়।

Step 2: Website & Landing Page Optimization

আমরা ওয়েবসাইট Audit করি। Product Page দেখি। Landing Page দেখি।

Checkout Process দেখি। তারপর Conversion Rate Optimization (CRO) নিয়ে বিস্তারিত Feedback দেই।

এরপর আমরা Landing Page নতুন করে তৈরি করতে সাহায্য করি।

যেখানে গুরুত্ব দেওয়া হয়—

  • Headline
  • Offer
  • Trust Building
  • Clear Offer
  • Mobile Friendly Experience
  • Fast Checkout

সাথে Facebook Pixel এবং প্রয়োজনীয় Server Side Tracking Setup করা হয়।

যাতে প্রতিটি Visitor থেকে Purchase পর্যন্ত পুরো Journey Measure করা যায়।

Step 3: Customer Avatar & Content Strategy

Men’s Clothing শুধু কাপড় বিক্রির ব্যবসা না।

এটা Style, Confidence আর Lifestyle-এর ব্যবসা।

তাই আমরা নতুন করে Customer Avatar তৈরি করি।

কাস্টমার কী দেখতে পছন্দ করে?

কী ধরনের পোশাক পরে?

কী ধরনের ভিডিও দেখে?

কোন কনটেন্ট তাকে কিনতে আগ্রহী করে?

এসব প্রশ্নের উত্তর বের করে পুরো Content Strategy তৈরি করা হয়।

আমরা শুধু Product Photo পোস্ট করিনি।

Lifestyle Content, Product Showcase, Fashion Content, Offer Content, Trust Building Content—সব মিলিয়ে এমন কনটেন্ট তৈরি করেছি, যাতে ব্র্যান্ডটা মানুষের চোখে আলাদা হয়ে ওঠে।

সত্যি বলতে, এই Project-এ Content-ই সবচেয়ে বড় Game Changer ছিল।

Step 4: Facebook Ads

সবকিছু রেডি হওয়ার পর আমরা Facebook Ads শুরু করি।

শুরুতেই বড় বাজেট নিয়ে যাইনি।

প্রথমে ছোট বাজেটে বিভিন্ন Audience, Creative এবং Offer Test করেছি।

যেটা ভালো Result দিয়েছে, সেটাকেই ধীরে ধীরে Scale করেছি।

এই Process-এর কারণে Cost Control করা গেছে, আবার Profitability-ও ধরে রাখা সম্ভব হয়েছে।

Results After 45 Days

মাত্র দেড় মাসে আমরা পেয়েছি—

Estimated Sales Revenue: Tk 1,233,100

Total Orders: 1298

Ad Spend: $864

Cost Per Result: $0.67

ROAS: 10.97x

CTR: 4.04%

 

কী কী পরিবর্তন এসেছে?

এই Project-এর সবচেয়ে বড় Success শুধু Revenue না।

সবচেয়ে বড় পরিবর্তন ছিল বিজনেস মডেল-এ।

আগে যেখানে সেলস এর জন্য Messenger-এর উপর নির্ভর করতে হতো, এখন কাস্টমার সরাসরি Website-এ গিয়ে অর্ডার করছে।

টিমের Manual Follow-up অনেক কমে গেছে।

Sales Process আরও ফাস্ট হয়েছে।

বিজনেস আরও স্কেলেবল হয়েছে।

এই Growth-এর পেছনে কী ছিল?

অনেকে মনে করে ভালো Ads মানেই ভালো Result।

আসলে Ads ছিল পুরো সিস্টেমের একটা অংশ।

Result এসেছে কারণ—

  • সঠিক Market Research করা হয়েছে
  • Brand Positioning ঠিক করা হয়েছে
  • Website ও Landing Page Optimize করা হয়েছে
  • Proper Tracking Setup করা হয়েছে
  • Customer Avatar নতুন করে তৈরি করা হয়েছে
  • Strong Content Strategy তৈরি করা হয়েছে
  • Data দেখে ধাপে ধাপে Campaign Scale করা হয়েছে

সবগুলো জিনিস একসাথে কাজ করেছে বলেই এই Result এসেছে।

Final Thoughts

অনেক ব্যবসা এখনো Messenger Selling-এর মধ্যে আটকে আছে।

শুরুতে এটা কাজ করলেও, একটা সময় গিয়ে Growth থেমে যায়।

যদি ব্যবসাকে পরের লেভেলে নিতে চান, তাহলে শুধু Ads চালালেই হবে না।

একটা এমন সিস্টেম দরকার, যেখানে Branding, Website, Content, Tracking এবং Performance Marketing—সব একসাথে কাজ করবে।

Poshaks Fashion-এর সাথে আমাদের লক্ষ্যও সেটাই ছিল।

শুধু Sales বাড়ানো না।

একটা এমন Growth System তৈরি করা, যেটা দীর্ঘমেয়াদে ব্যবসাকে আরও বড় হতে সাহায্য করবে।