Project Overview
-
Industry: Mobile Network & Telecom Services
-
Primary Goal: Service Awareness
-
Core Challenge: টার্গেট অডিয়েন্সের একটি বড় অংশ কোম্পানির সার্ভিস, ব্যবহারবিধি এবং এর সুবিধা সম্পর্কে জানত না।
-
Our Approach: Research → Strategy → Content Production → Campaign Execution → Audience Feedback & Optimization
১. ক্লায়েন্টের সমস্যা কী ছিল?
আমাদের ক্লায়েন্ট এর মূল সমস্যা ছিল, অনেক মানুষ তাদের সার্ভিস সম্পর্কে জানত না। সার্ভিসটি কী, কীভাবে ব্যবহার করতে হয়, কী সুবিধা পাওয়া যায়—এসব বিষয় নিয়ে অডিয়েন্সের মধ্যে পরিষ্কার ধারণা ছিল না।
আমাদের কাজ ছিল, মানুষের কাছে সার্ভিসটি পরিচিত করা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং সার্ভিসটি সম্পর্কে আগ্রহ তৈরি করা।
২. কাজের শুরু যেভাবে
প্রথমে আমরা ক্লায়েন্টের অফিসে যাই। ডিরেক্টরসহ সার্ভিস-সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করি।
আমরা জানার চেষ্টা করি, সার্ভিসটির মূল সুবিধা কী, মানুষ কেন এটি ব্যবহার করবে এবং কোন বিষয়গুলো মানুষকে জানানো সবচেয়ে জরুরি।
পাশাপাশি, সার্ভিসটি নিয়ে মানুষের কী ধরনের প্রশ্ন, দ্বিধা বা সমস্যা আছে, সেগুলোও বোঝার চেষ্টা করি।
সবকিছু বিশ্লেষণ করে আমরা একটি প্রাথমিক পরিকল্পনা তৈরি করি। এরপর সেই পরিকল্পনা অনুযায়ী কনটেন্ট তৈরি এবং ক্যাম্পেইনের কাজ শুরু করি।
৩. কনটেন্ট তৈরি: একেক সমস্যার জন্য একেক ধরনের কনটেন্ট
আমরা শুরু থেকেই চেয়েছি, শুধু বিজ্ঞাপন দেখিয়ে যেন কাজ শেষ না হয়। মানুষ যেন সার্ভিসটি সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে এবং তাদের মনে থাকা প্রশ্নগুলোর উত্তর পায়।
এই চিন্তা থেকেই আমরা ভিডিও ও স্ট্যাটিক—দুই ধরনের কনটেন্ট তৈরি করি।
আমাদের কনটেন্টগুলো ছিল কয়েক ধরনের:
Service Awareness Content: সার্ভিসটি কী এবং মানুষ কেন এটি ব্যবহার করবে, তা সহজভাবে বোঝানোর জন্য।
How-to Content: সার্ভিসটি কীভাবে ব্যবহার করতে হবে, সেটি ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার জন্য।
User Manual: সার্ভিসটি ব্যবহারের নিয়ম ও প্রয়োজনীয় তথ্য তুলে ধরার জন্য।
Customer Review: যারা সার্ভিসটি ব্যবহার করেছেন, তাদের অভিজ্ঞতা তুলে ধরার জন্য।
FAQ Content: ফেসবুকের একটি গ্রুপে এই সার্ভিস নিয়ে মানুষের বিভিন্ন প্রশ্ন ও আলোচনা হতো। সেখান থেকে সাধারণ প্রশ্নগুলো বেছে নিয়ে আমরা ভিডিও তৈরি করি, যাতে মানুষ সহজেই উত্তরগুলো জানতে পারে।
এ ছাড়া, ক্লায়েন্টের অফিসে গুরুত্বপূর্ণ কোনো সেমিনার বা ইভেন্ট থাকলে আমরা সেখানে গিয়ে ভিডিও শুট করতাম। সেই ফুটেজগুলোও পরবর্তী সময়ে কনটেন্ট তৈরির কাজে ব্যবহার করেছি।
পুরো ভিডিও কনটেন্ট তৈরি করতে আমাদের প্রায় এক মাস সময় লেগেছে।
আমাদের উদ্দেশ্য ছিল, সার্ভিসটি নিয়ে মানুষের মনে যেসব প্রশ্ন আছে, সেগুলোর উত্তর কনটেন্টের মাধ্যমেই দেওয়ার চেষ্টা করা।
৪. ক্যাম্পেইন শুরু
কনটেন্ট তৈরি শেষ হওয়ার পর আমরা Meta Ads-এর মাধ্যমে ক্যাম্পেইন শুরু করি।
আমাদের ক্যাম্পেইনগুলো ছিল তিন ধরনের।
Reach Campaign: যত বেশি সম্ভব মানুষের কাছে সার্ভিসটি সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়া।
Video Views Campaign: ভিডিওর মাধ্যমে মানুষকে সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত জানানো।
Message Campaign: মানুষকে সরাসরি মেসেজ করার সুযোগ দেওয়া, যাতে তারা নিজেদের প্রশ্ন করতে পারে এবং সার্ভিসটি সম্পর্কে আরও জানতে পারে।
আমরা শুধু রিচ বাড়ানোর দিকে নজর দিইনি। পাশাপাশি মানুষ কনটেন্টের সঙ্গে কীভাবে যুক্ত হচ্ছে এবং সার্ভিসটি নিয়ে তাদের কী ধরনের প্রশ্ন রয়েছে, সেগুলোও বোঝার চেষ্টা করেছি।
৫. ক্যাম্পেইনের রেজাল্ট
Meta Ads Manager-এর রিপোর্ট অনুযায়ী, ক্যাম্পেইনগুলোতে আমরা ভালো রিচ, এনগেজমেন্ট এবং মেসেজিং রেজাল্ট পেয়েছি।
আমাদের ক্যাম্পেইনের কিছু গুরুত্বপূর্ণ ফলাফল:
- Total Ad Spend: $430.87
- Total Impressions: 4.94 million
- Total Reach: 2.64 million
- Post Engagement: 20,470
- Messaging Conversations: 1,126
- Brand Recall Lift Results: 4,910
Message Campaign-এ প্রতি কনভারসেশনের খরচ ছিল প্রায় $0.10।
এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ শুধু সার্ভিস-সম্পর্কিত কনটেন্ট দেখেনি, সরাসরি মেসেজ করে প্রশ্ন করারও সুযোগ পেয়েছে।
৬. Message Campaign থেকে আমরা কী শিখেছি?
আমাদের কাছে Message Campaign-এর একটি গুরুত্বপূর্ণ দিক ছিল গ্রাহকদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক পাওয়া।
মানুষ সার্ভিসটি নিয়ে কী ভাবছে, কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে এবং তাদের আরও কী জানার প্রয়োজন—এসব বোঝার চেষ্টা করেছি।
গ্রাহকদের কাছ থেকে পাওয়া ফিডব্যাকগুলো আমরা ক্লায়েন্ট টিমকে জানিয়েছি, যাতে তারা বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে।
আমাদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ শুধু বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছে পৌঁছানোই যথেষ্ট নয়। মানুষ কী জানতে চায় এবং কোথায় তাদের সমস্যা হচ্ছে, সেটাও জানা দরকার।
এই ফিডব্যাকগুলো পরবর্তী কনটেন্ট ও ক্যাম্পেইন আরও ভালোভাবে সাজাতে সাহায্য করবে।
৭. এখন আমাদের পরবর্তী পরিকল্পনা কী?
বর্তমান ক্যাম্পেইনের ফলাফল পর্যবেক্ষণ করার পাশাপাশি আমরা গ্রাহকদের ফিডব্যাকগুলো নিয়ে কাজ করছি।
পরবর্তী ধাপে আমাদের পরিকল্পনা হলো:
- মানুষের সাধারণ প্রশ্নগুলো নিয়ে আরও কনটেন্ট তৈরি করা।
- যেসব কনটেন্ট ভালো ফল দিচ্ছে, সেগুলোর নতুন ভ্যারিয়েশন তৈরি করা।
- Message Campaign থেকে পাওয়া ফিডব্যাক বিশ্লেষণ করা।
- কোন ধরনের কনটেন্টে মানুষ বেশি আগ্রহ দেখাচ্ছে, তা বোঝা।
- বর্তমান ফলাফল ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্পেইন পরিকল্পনা করা।
শেষ কথা
এই প্রজেক্টে আমাদের কাজ শুধু বিজ্ঞাপন চালানো ছিল না। প্রথমে আমরা ক্লায়েন্টের সার্ভিস বুঝেছি, সমস্যাগুলো চিহ্নিত করেছি, এরপর সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করেছি এবং ক্যাম্পেইন পরিচালনা করেছি।
আমরা চেষ্টা করেছি, মানুষ যেন সার্ভিসটি সম্পর্কে জানতে পারে, ব্যবহারবিধি বুঝতে পারে এবং তাদের প্রশ্নের উত্তর পায়।
পাশাপাশি, Message Campaign-এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের মতামত জানার সুযোগ তৈরি করেছি।
আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ক্যাম্পেইনের ফলাফল ভালো যাচ্ছে। এই পর্যায়ের অভিজ্ঞতা ও গ্রাহকদের ফিডব্যাক কাজে লাগিয়ে আমরা পরবর্তী পর্যায়ের কাজ আরও ভালোভাবে এগিয়ে নিতে চাই।