Case Study 01: ১ বছরে ৮২ লক্ষ টাকার সেলস – Factory Shopping-এর গ্রোথ

অনেক ব্যবসার একটা কমন সমস্যা থাকে। প্রোডাক্ট ভালো, দামও ঠিক আছে, কিন্তু খুব বেশি সেলস আসে না। Factory Shopping-এর গল্পটাও এমনই ছিল।

তারা Men’s Footwear নিয়ে কাজ করছিল। তারা প্রায় পাইকারি দামে জুতা সেল করতো।  বাজারে ডিমান্ড ছিল, প্রোডাক্ট ছিল, ব্যবসা বড় করার ইচ্ছাও ছিল।  কিন্তু তাদের গ্রোথ সিস্টেম ছিল না যেটা ধারাবাহিকভাবে নতুন কাস্টমার এনে সেলস তৈরি করবে।

তখনই তাদের সাথে আমাদের কাজ শুরু।

 

Client Overview

Brand: Factory Shopping

Industry: Men’s Footwear eCommerce

Duration: 1 Year

Results

  • Revenue: Tk 82,18,000
  • Total Orders: 8,218+
  • Ad Spend: $13,463
  • Cost Per Result: $2.07
  • ROAS: 4.73x

শুরুতে অবস্থা কেমন ছিল?

আমরা যখন প্রথম Factory Shopping-এর সাথে বসি, তখন তাদের মূল সমস্যা ছিল খুবই কমন। তারা সেলস চাচ্ছিল। কিন্তু কেন খুব বেশি সেলস হচ্ছে না, সেটা তারা পরিষ্কারভাবে জানতো না।

ফেসবুক পেজ ছিল, ওয়েবসাইট ছিল, মাঝে মাঝে এডও চলতো। কিন্তু সবকিছু আলাদা আলাদা ছিল। একটা ব্র্যান্ড হিসেবে কোথাও কোনো পরিষ্কার মেসেজ ছিল না।

কাস্টমার কেন এই ব্র্যান্ড থেকে কিনবে, সেটাও স্পষ্ট ছিল না।

আর সবচেয়ে বড় সমস্যা ছিল, আজকে সেল হচ্ছে কাল আবার সেল ড্রপ করছে। কোন জিনিস কাজ করছে আর কোনটা করছে না, সেটা বোঝা যাচ্ছিল না।

আমরা কী করেছি?

আমরা সরাসরি এড চালানো শুরু করিনি। প্রথমে ব্যবসাটা বুঝেছি। ক্লায়েন্ট এর সাথে কয়েকবার বসেছি, তাদের সমস্যা শুনেছি, আগের অভিজ্ঞতা জেনেছি, মার্কেট দেখেছি, কম্পিটিটর এনালাইসিস করেছি। তারপর একটা জিনিস বুঝলাম। সমস্যা এডে না। সমস্যা পুরো সিস্টেমে। তাই আমরা শুরু থেকে সবকিছু নতুন করে সাজাই।

 

Step 1: Brand Positioning ঠিক করা

একজন কাস্টমার যখন অনলাইনে জুতা খুঁজবে, তখন কেন সে Factory Shopping থেকে কিনবে?

এই প্রশ্নের উত্তর বের করাই ছিল প্রথম কাজ। আমরা মার্কেট রিসার্চ করি, কম্পিটিটর দেখি, কাস্টমারদের বিহেভিয়ার বুঝি। তারপর Factory Shopping-কে শুধু একটা “জুতার দোকান” হিসেবে না রেখে Men’s Footwear Brand হিসেবে পজিশন করি। যারা Affordable প্রাইসে প্রডাক্ট সেল করে। কিছু মানুষের সাধ্যের মধ্যে খুশিটুকু দেয়ার চেষ্টা করে।

 

Step 2: Facebook Page & Website Rebuild

অনেক সময় মানুষ এডে ক্লিক করে। কিন্তু পেজ বা ওয়েবসাইটে গিয়ে ট্রাস্ট পায় না।ফলে সেলস হয় না। তাই আমরা ফেসবুক পেজ নতুন করে সাজাই।

  • Cover Design পরিবর্তন করি
  • Page Information আপডেট করি
  • Brand Look & Feel তৈরি করি
  • Product Presentation ইম্প্রুভ করি

এরপর ওয়েবসাইটকে আরও প্রফেশনালভাবে সাজানো হয়। সাথে Facebook Pixel, Conversion Tracking এবং প্রয়োজনীয় সব Tracking Setup করা হয়। যাতে প্রতিটি ভিজিটর থেকে শুরু করে Purchase পর্যন্ত সবকিছু ট্র্যাক করা যায়।

 

Step 3: Customer Avatar নতুন করে তৈরি

সবাইকে টার্গেট করলে আসলে কাউকেই টার্গেট করা হয় না।

তাই আমরা বের করি- 

  • কারা এই জুতা কিনবে?
  • তাদের বয়স কত?
  • তারা কী ধরনের কনটেন্ট দেখে?
  • কেন তারা অনলাইনে জুতা কিনে?
  • কেনার সময় কী নিয়ে চিন্তা করে?

এই তথ্যগুলোর উপর ভিত্তি করে পুরো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা হয়।

 

Step 4: Content Strategy

এই ব্র্যান্ডের জন্য সবচেয়ে বড় গেম চেঞ্জার ছিল কন্টেন্ট। কারণ জুতা শুধু একটা প্রোডাক্ট না। এটা মানুষের স্টাইল, পার্সোনালিটি আর লাইফস্টাইলের অংশ। তাই আমরা শুধু প্রোডাক্ট পোস্ট করিনি। বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেছি।

  • Lifestyle Content
  • Fashion Content
  • Product Showcase
  • Problem Solving Content
  • Customer Trust Content
  • Offer Based Content

ফলে মানুষ শুধু এড দেখেনি। ব্র্যান্ডকে চিনেছে। বিশ্বাস করেছে। তারপর কিনেছে।

 

Step 5: Facebook Ads Scaling

আমরা শুরু থেকেই বড় বাজেট নিয়ে নামিনি। প্রথমে ছোট বাজেটে বিভিন্ন Content, Audience এবং Offer Test করেছি। কোন Creative কাজ করছে। কোন Audience কিনছে। কোন Message বেশি Response আনছে। এসব ডেটা দেখে ধীরে ধীরে Campaign Scale করেছি। এই স্ট্রাটেজির  কারণে সেলস বাড়লেও Profitability ধরে রাখা সম্ভব হয়েছে।

1 Year Results

১২ মাস পর আমাদের মার্কেটিং এর রেজাল্ট ছিল এমন-

Revenue: Tk 82,18,000

Total Orders: 8,218+

Ad Spend: $13,463

Cost Per Result: $2.07

ROAS: 4.73x

এই Results-এর পেছনে আসল কারণ কী?

অনেকে মনে করে Facebook Ads-ই সব। আসলে ব্যাপারটা তা না। এই Growth এসেছে কয়েকটা জিনিস একসাথে ঠিক করার কারণে।

✔️ Clear Brand Positioning

✔️ Strong Content Strategy

✔️ Professional Website

✔️ Proper Tracking Setup

✔️ Data-Driven Facebook Ads

✔️ Continuous Optimization

 

আমাদের জন্য লার্নিং কী!

Factory Shopping-এর এই Journey আমাদের আবারও একটা বিষয় মনে করিয়ে দিয়েছে। ব্যবসা বড় করতে শুধু বিজ্ঞাপন চালালেই হয় না। প্রথমে একটা শক্ত ভিত্তি তৈরি করতে হয়। ব্র্যান্ডকে ঠিকভাবে পজিশন করতে হয়। কাস্টমারকে বুঝতে হয়।তারপর ডেটা দেখে সিদ্ধান্ত নিতে হয়। আমাদের কাছে এই Project শুধু একটি Facebook Ads Project ছিল না।

আমরা চেষ্টা করেছি তাদের ব্যবসার Growth Partner হতে। আর ১ বছরে Tk 82,18,000 Revenue সেই যাত্রার-ই ফল।

আপনার ব্যবসাও যদি Sales Growth, Customer Acquisition বা Scaling নিয়ে সমস্যায় থাকে, তাহলে হয়তো আপনারও দরকার শুধু আরও বিজ্ঞাপন নয়, বরং একটি সঠিক Growth System।